আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে একই রাতে ৩ বাড়িতে ডাকাতি করে প্রায় দেড় লক্ষ টাকা লুটের অভিযোগ উঠেছে। উপজেলার বাগদহা ও বায়সা গ্রামে ৩ বাড়ি থেকে বাড়ির লোকদের বেধে রেখে ডাকাতি সংঘটিত হয়েছে বলে গৃহকর্তারা জানান।
এসময় ৩ বাড়ি থেকে নগত ৭৭ হাজার টাকা, স্বর্নালংকার ও মোবাইল সেটসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ডাকাতি হওয়া বাড়ি গুলোর মধ্যে উপজেলার বাগদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শে¦র বাবলুর বাড়িতে রাত সাড়ে ১২টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সকলকে বেধে রেখে ধারালো অস্ত্র ধরে নগত ৫৫ হাজার টাকা, স্বর্নালংকার, মোবাইল সেট ও একলিটার সোয়াবিন তেল লুট করে নিয়ে যায়।
অপরদিকে একই রাতে বায়সা গ্রামের আব্দুল আজিজের বাড়ি থেকে একই ভাবে রাত ১ টার পর ৮/১০ জনের একদল ডাকাত বাড়ির লোকদের ধারালো অস্ত্রের মুখে সকলকে বেধে রেখে নগত ২০ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে যায় । এর পার্শ্বের বাড়ি মফিজুর রহমানের বাড়ির লোকদের তুলে বেধে রেখে নগত ২ হাজার টাকা ২ জোড়া কানের দুল ডাকাতি করে নিয়ে যায় বলে ডাকাতি হওয়া বাড়ির লোকেরা জানায়।
এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি তদন্ত শাহজাহান আহমেদ জানান এ ধরনের ডাকাতির বিষয়টি কেউ জানায়নি।



