কেশবপুরে ইফা‘র তত্ত্বাবধায়কের পদ থেকে রহুল আমীনকে চুড়ান্ত বরখাস্ত

10

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি : বার বার পত্রিকায় শিরোনাম হওয়ায় বাংলাদেশ ইসলামমিক ফাউন্ডেশন কেশবপুর শাখার সেই দুর্নীতিবাজ মডেল কেয়ার টেকার রুহুল আমীনকে অবশেষে চুড়ান্ত অব্যাহতি দেয়া হয়েছে।

চাকরীরর প্রলোভন দেখিয়ে অর্থ আত্নসাতের অভিযোগের দু‘দফা তদন্তে সত্যতা মেলায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। যশোরের উপ পরিচালকের কার্যালয়ের ১৬.০১.০০০০.০২৫.১৯.০৯৭.০৯/৭১০০ নং স্মারকে উল্লেখ করা হয়েছে, রুহুল আমীন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কেশবপুরে মডেল কেয়ার টেকার পদে দায়িত্বে থাকাকালে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অজুহাতে ৫ লাক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।

গত ২৩ জুলাই যশোর অঞ্চলের উপ পরিচালক স্বাক্ষরিত এক পত্রে তাকে কারণ দর্শানো নোটিশ প্রদানসহ সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পন্ন হওয়াসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসারও পৃথকভাবে তদন্ত সম্পন্ন করেন। সেখানেও তিনি অভিযুক্ত প্রমাণিত হয়েছেন। সম্প্রতি তিনি সাময়িক বরখাস্ত থাকাকালিন সময়ে শিক্ষকদের সাথে উশৃঙ্খল আচারণ, ফিল্ড সুপার ভাইজারদের ভয়ভীতি প্রদানসহ নানারকম অসদাচারণ করেছেন।

যা ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। গত ১১ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী রুহুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে কেয়ারটেকারের অব্যাহতি প্রদান ও বহাল রাখা অনুচ্ছেদ ৪ অনুসারে রুহুল আমীনকে মডেল কেয়ারটেকারের দায়িত্ব পালন থেকে চুড়ান্ত অব্যাহতি দেয় হয়।