কেশবপুরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ড. তাপশের গণসংযোগ অব্যাহত

19

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ড. তাপশ কুমার দাশ নৌকায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছে। এদিকে প্রতিদিন নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি বাড়িতে ভোটারদের দারে দারে যেয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন ড. তাপশ কুমার দাশ।

মনোনয়ন প্রত্যাশায় বৃহস্পতিবার বিকেলে ভান্ডারখোলা, আটন্ডা, তেঘরী, শিকারপুর, পাত্রপাড়া, জিয়েলতলা, সাগরদাঁড়ি বাজারে পথ সভা ও গণসংযোগ করেছেন। ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে আর্শিবাদ ও দোয়া চেয়েছেন তিনি। শুক্রবার বিকেলে ড. তাপশ কুমার দাশ নৌকায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন গৌরীঘোনা বাজারে। তিনি পথসভায় ও গণসংযোগ কালে বলেন, কেশবপুরে যেই নৌকা প্রতীক পাবে তার সাথে কাজ করব। গণসংযোগকালে তার সাথে ছিলেন, ১১ হাসানপুর ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, আ.লীগ নেতা সামাদ সরদার, বিমল কুমার, অমল দাস, নিমাই চন্দ্র দাস, আদর দাস, আব্দুল ওহাব, হাসানপুর ইউনিয়ন আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা ওজিয়ার রহমান, এরশাদ আলী, আব্দুল আজিজ ডিলার, নছির আহম্মেদ, মুক্তিযোদ্ধা বসির আহম্মেদ, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সিরাজ আলী, মোনতাজ আলী, আব্দুল ওহাব, আব্দুল হান্নান, জাতীয় পার্টির মো. মশিয়ার রহমান, যুবলীগের রেজাউল ইসলাম, এবাদুল ইসলাম, কৃষকলীগের তবিবুর রহমান, ছাত্রলীগের মিজানুর রহমান প্রমুখ।