কেশবপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

17

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে কেশবপুর উপজেলা প্রশাসন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসুচি পালন করে। শহীদ বেদেিত পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ, প্রভাত ফেরী , বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

দিবসের প্রথম প্রহরে সহকারি কমিশনার (ভুমি) এনামুল হকের নের্তৃত্বে উপজেলা প্রশানের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, কেশবপুর থানা ও পৌর ও সহযোগী সংগঠন,কেশবপুর প্রেসক্লাব,কেশবপুর নিউজ ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কেশবপুর সাংবাদিক ইউনিয়ন, উপজেলা ও পৌর পূজা পরিষদ, কেশবপুর বাস মিনিবাস ও ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক,শিক্ষা প্রতিষ্ঠানসমুহ শহীদ মিনারে মহান শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞলি জানায়।

সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা , দলীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুীষ্ঠত হয়েছে । এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, সহ সভাপতি কেশবপুর উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা কাজী রফিকুল, ইসলাম,পৌরসভার মেয়র রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

হাসনাত ফাউন্ডেশন ও চারুপীঠ আর্ট স্কুল এর উদ্যোগে পাঁজিয়া এডাস স্কুলে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠি হয়েছে। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা উৎপল দে’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লেখক ও প্রাবন্ধনিত তাপস মজুমদার।