আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে বনফুল ফাউন্ডেশনের আয়োজনে ও এ্যাসোসিয়শনফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শুক্রবার সকালে গৌরীঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বনফুল ফাউন্ডেশনের সভাপতি এস এম মাহাবুর রহমানের সভাপতিত্বে ও সহ-সম্পাদক চন্দ্রশেখর মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মমতাজ বেগম, ইউপি সদস্য সোলায়মান ফকির ও সমাজসেবক তাপস কুমার দে।অনুষ্ঠানের ধারণাপত্র পাঠ করেন বনফুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন গ্রামীণ নারী পারভীনা বেগম, সমাজসেবক আক্তার হোসেন, আবু সাঈদ বিশ্বাস প্রমুখ।



