আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৮ উপলক্ষে মানববন্ধন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্ত¡রে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই) এর সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নিখিল দাস, দুদক সদস্য রেজাউল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন কমিটির সভাপতি আবু হাসান, সদস্য সুপ্রভাত বসু, সাতবাড়িয়া ইউনিয়ন কমিটির সদস্য কানাই লাল ভট্টাচার্য, প্রভাষক অসিম দাস, শিক্ষক নুরুজ্জামান প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



