কেশবপুরে আন্তঃজেলা ডাকাত সদস্য আটক

14
কেশবপুরে আন্তঃজেলা ডাকাত সদস্য আটক

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত সদস্য আমিনুর রহমানকে আটক করেছে। রবিবার ভোররাতে ভালুকঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই ফকির ফেরদৌস, এএসআই মহসিন, এএসআই শ্যামল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ভালুকঘর গ্রামের মৃত কেরামত আলী মোল্যার ছেলে একাধিক মামলার আসামী আমিনুর রহমান (৩৩) কে আটক করে। সে দীর্ঘ দিন পলাতক ছিল। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাই, পুলিশের উপর আক্রমন করাসহ একাধিক মামলা রয়েছে। রবিবার আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।