কেশবপুরে আনারস প্রতীকের পক্ষে শাহিদা সিদ্দিকের গণসংযোগ

19
কেশবপুরে আনারস প্রতীকের পক্ষে শাহিদা সিদ্দিকের গণসংযোগ

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন এইচ এম আমির হোসেন। তার প্রতিদ্বন্দী হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে যশোর জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম নির্বাচন করছে।

দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আনারস প্রতীকের পক্ষে ভোট চেয়ে জামাই এইচ এম আমির হোসেনের বিরুদ্ধে বুধবার সকালে পৌরশহরের বালিয়াডাঙ্গা, ব্রহ্মকাটি, সুজাপুরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে শাশুড়ি শাহিদা সিদ্দিক এবং আনারস প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে বক্তব্য রাখেন তিনি। এরপর শাহিদা সিদ্দিক উপজেলার হাসানপুর বাজার ও কাকিলাখালি গ্রামের ডাক্তার বিপুলের বাড়িতে গিয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন এবং আনারস প্রতীকে ভোট দেয়ার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যশোর জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার কাইয়ুম উদ্দীন, আবু বক্কার, মাস্টার মোসলেম উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাস, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট মিলন মিত্র, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ,

যশোর জেলা প্রজন্মলীগের সদস্য আশরাফুজ্জামান, উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন মুন্না, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, আব্দুল কলিম, জামির হোসেন, মশিউর রহমান, হাসানপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজা, কেশবপুর পৌর যুবলীগ নেতা ফারুক হোসেন, আব্দুর রউফ, মজিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুজ্জামান পাশাসহ নেতা কর্মীরা।

এদিকে একই দিনে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান খান মফিজের নের্তৃত্বে আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে মধ্যকুল, হাবাসপোল, রামচন্দ্রপুর, ব্রহ্মকাটি, সুজাপুর, ব্যাসডাঙ্গা, মূলগ্রাম, কেশবপুর পৌরশহরসহ বিভিন্ন গ্রামে মটর সাইকেল শোভাযাত্রা করেছে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কামাল হোসেন, ওলিয়ার রহমান, মৃণাল কান্তি দাস, পৌর শ্রমিকলীগের আহ্বায়ক শহিদুজ্জামান, যুবলীগ নেতা আসাদুজ্জামান, আজাদ হোসেন, মোস্তাক হোসেন, জুয়েল হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল হালিম, আব্দুল্লাহ, বিল্লাল হোসেনসহ নের্তৃবৃন্দরা।

অপরদিকে বুধবার সন্ধ্যায় আনারস প্রতীকের পক্ষে পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগাই, পৌর শ্রমিক লীগের আহ্বায়ক শহিদুজ্জামান, যুবলীগ নেতা নয়ন এর নের্তৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা কেশবপুর পৌর শহরে আনারস প্রতীকের পক্ষে প্রচার মিছিল করেন।