কেশবপুরে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

155
কেশবপুরে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাজী কমিউনিটি সেন্টারে উপজেলা আনসার ও ভিডিপি অফিস অনুষ্ঠানের আয়োজন করেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমাড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) ও নাভারণ আনসার ব্যাটলিয়ন-৭ এর পরিচালক ড. লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারী, নির্বাচন অফিসার বজলুর রশিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কেশবপুর শাখা ব্যবস্থাপক জি এম আজগর আলী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য ভিডিপি সদস্য আলী হাসান ও সুফিয়া খাতুনকে পুরস্কৃত করা হয়।