কেশবপুরে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

16
কেশবপুরে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে হাসানপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা বৃহস্পতিবার সন্ধ্যায় বগা আর এন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জি.এম. আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগনেতা আলাউদ্দীন, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তুহিন রেজা, যুগ্ম-আহ্বায়ক বিল্লাল হোসেন, ছাত্রলীনেতা রায়হান সুমন প্রমুখ।