আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট মিলন মিত্র, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, উপজেলা কৃষকলীগের সভাপতি নাহিদ হাসান, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল গফুর, যশোর জেলা বাস্তহারালীগের সহ-সভাপতি ও সাবেক যুবলীগ নেতা ইকবাল হোসেন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ বেগমসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বাশার খান, সেলিম হোসেন, নজরুল ইসলাম, গোলাম ফারুক বাবু, মুকুল হোসেন, সালমা বেগম, বিথী বসুসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



