কেশবপুরে অবৈধভাবে স্যালোম্যাশিনের দ্বারা বালি উত্তোলনের অভিযোগ

11
কেশবপুরে অবৈধভাবে স্যালোম্যাশিনের দ্বারা বালি উত্তোলনের অভিযোগ

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে অবৈধভাবে স্যালোম্যাশিনের দ্বারা বালি উত্তোলনের কাজ চালিয়ে যাচেছ বলে অভিযোগ উঠেছে। রবিবার থেকে বালি উত্তোলন করছেন উপজেলার তেঘরী গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে ফারুক সরদার।

এলাকাবাসী জানান একই উপজেলার ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেন নামের এক ব্যক্তির স্যালোম্যাশিনের দ্বারা বালি উত্তোলনের কাজ পুরোদমে চলছে। বালি উত্তোলনের জন্য ওই এলাকার আশপাশের ফসল, বসতবাড়ি যেকোন সময় ধসে যেতে পারে বলে এলাকাবাসী ধারণা করেছেন। বালি উত্তোলন দ্রুত বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে সরাসরি ফারুক সরদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আমার নিজস্ব পুকুর থেকে নিজের কাজের জন্য বালি উত্তোলন করছি। আমি বালি বিক্রয় করি না। আশপাশের কোন বসত বাড়ি নেই।

প্রায় পুকুরের আশপাশের সম্পত্তি গুলো আমাদের। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান বলেন বালি উত্তোলনের বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠানোর ব্যবস্থা হচ্ছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।