কেশবপুরে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে মেশিন জব্দ

53

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে বাউশলা গ্রামে বিলের মধ্যে অবৈধভাবে স্যালে ম্যাশিন দিয়ে বালি উত্তোলন করার খবর পেয়ে বুধবার সকালে উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার হস্তক্ষেপে ঘটনাস্থালে থেকে বালি উত্তোলনের স্যালে ম্যাশিন জব্দ করা হয়। এ সময় স্যালে ম্যাশিনের মালিক পালিয়ে যায়। স্যালে ম্যাশিন জব্দকালে থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মকতারা উপস্থিত ছিলেন।

কেশবপুরে এমপি শাহীন চাকলাদারের পক্ষে দুস্থঃদের মাঝে কম্বল বস্ত্র বিতরণ

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেশবপুরের এমপি শাহীন চাকলাদারের পক্ষে ৩৭০ জন দলিত জনগোষ্ঠির দুস্থঃদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা দলিত পরিষদের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে দুস্থঃদের মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা দলিত পরিষদের সভাপতি সূদন দাস,পৌর মহিলা কাউন্সিলর মনিরা খামন,পৌর যুবলীগ নেতা ও সাংবাদিক আজিজুর রহমান,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল,সাধারণ সম্পাদক মমতাজ বেগম,সহ সভাপতি বিথীকা বসু,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত,পৌর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি হিরো খাতুন,আওয়ামী লীগ নেতা লিটন হোসেন,ইউপি সদস্য জুলেয়া খাতুন,পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক সেলিম খান,সহ উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

কেশবপুরে আমন চাল ধান সংগ্রহে শুভ উদ্বোধন

কেশবপুরে অভ্যান্তরীন আমন চাল ধান সংগ্রহ ২০২০২০২১ মৌসুমে খাদ্য শস্য সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কেশবপুর সরকারি খাদ্য গুদামের আয়োজনে উপজেলা খাদ্য গুদামের অফিসার লাইলা আফরোজ এর সভাপতিত্বে খাদ্য গুদামের সামনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আমন চাল ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা,উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু,খাদ্য গুদাম কর্মকর্তা আবুল হাসান,ইনেসপেক্টর রাকিব হোসেন,এস আই রুহুল আমিন,উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান,সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ চাল কল মালিক সমিতির সদস্যবৃন্দ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ অব্যাহত

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি:
আসন্ন কেশবপুর উপজেলার ২০২১ সালের কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের কার্যানির্বাহী কমিটির সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মঙ্গলবার রাতে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যেয়ে দোয়া ও সমর্থন চেয়ে পুরাদমে গণসংযোগে নেমে পড়েছে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন,সাবেক ইউপি সদস্য জয়দেব,আওয়ামী লীগ নেতা সাজ্জত হোসেন,নজরুল ইসলাম,রেজানুল ইসলাম টিপু,লিটন হোসেন,যুবলীগ নেতা আজিজুর রহমান,মোস্তাক হোসেন,রাশেদুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।