কেশবপুরের সংবাদ

159

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে কৃষকদের বোরো মৌসুমের আবাদের লক্ষ্যে বিল গড়ালিয়ার পানি নিষ্কাষন কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বড়েঙ্গা সুইটগেটের সামনে বিল গড়ালিয়ার পানি নিষ্কাষন কমিটির সভাপতি ও বিশিষ্ট মৎস্য ঘের ব্যবসায়ী মজিবর রহমান চাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নওশের আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহŸায়ক ও বিশিষ্ট মৎস্য ঘের ব্যবসায়ী আবু সাঈদ লাভলু, বিশিষ্ট মৎস্য ঘের ব্যবসায়ী কারুজ্জামান বিশ্বাস, মিনার হোসেন, খন্দকার ইনতাজ আলী, সেলিমুজ্জামান আসাদের ম্যানেজার কামাল হোসেন, শ্রমিক নেতা মুনছুর আলী, বিল গড়ালিয়া ঘের কমিটির সভাপতি ও জমির মালিক শিক্ষক রহমান, জমির মালিক মোমিন হোসেন, আব্দুল জলিল, মিজানূর রহমান, শাহাজাহান আলী প্রমুখ। আলোচনা সভায় সিদ্ধান্ত হয় যে, বিশিষ্ট ঘের ব্যবসায়ী আবু সাঈদ লাভলু, বিশিষ্ট মৎস্য ঘের ব্যবসায়ী কারুজ্জামান বিশ্বাস, মজিবর রহমান চাঁন, মিনার হোসেন, খন্দকার ইনতাজ আলী, রেজাউল ইসলাম, মিল্টন হোসেন, আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান বড়েঙ্গা সুইট গেট থেকে তালেব মাস্টারের বাড়ি পর্যন্ত হরিহর নদীর প্রায় ১ কিলোমিটার ঘের মালিকদের নিজস্ব অর্থায়নে উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন, কেশবপুর সদর ইউনিয়ন ও পাঁজিয়া ইউনিয়নের ১৭টি গ্রামের কৃষকদের বোরো মৌসুমের আবাদের লক্ষ্যে ঘের মালিকরা নদী খননের এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীকাল মঙ্গলবার থেকে কৃষকদের বোরো মৌসুমের আবাদ চাষের জন্য হরিহর নদীর প্রায় ১ কিলোমিটার নদী খননের কাজ শুরু করা হবে। এলক্ষ্যে ১৭ গ্রামের জমির মালিক কৃষকরা বোরো আবাদ চাষের জন্য বীজতলা তৈরি করার কাজও শুরু করবে।

কেশবপুরে ডেল্টা লাইফ উন্নয়ন সভা অনুষ্ঠিত

কেশবপুরে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পনী লিমিটেডের গণ বীমা ডিভিশনের ত্রিমোহিনী ইউনিটের বিশেষ উন্নয়ন সভা, পুরস্কার বিতরণ ও গ্রাহকদের দাবির চেক বিতরণ রবিবার দুপুরে কেশবপুরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ত্রিমোহিনী ইউনিট ম্যানেজার পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভি.পি উন্নয়ন প্রধান শহিদুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও ব্যাবসায়ী গোলাম মোস্তফা। আরো বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী আনিসুর রহমান লাভলু, মিজানুর রহমান, প্রমীলা দেবনাথ প্রমুখ।

কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত

কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এস এম মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সেলিম খানের পরিচালনায় রবিবার সন্ধ্যায় গৌরীঘোনা বাজারে সোহেল চত্ত্বরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলননে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা নিয়ামত এস এম নিয়ামত উল্লাহ, জাহাঙ্গীর আলম লিপু ও ইসরাইল হোসেন মিঠু। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল গফুর গফ্ফার, যুগ্ম-আহ্বায়ক মিলন, যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইউপি সদস্য মোজাহারুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাদাৎ হোসেন প্রমুখ। সভায় শহিদুল ইসলাম মল্লিক-কে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, লিটন ঘোষ-কে সভাপতি ও ইমামুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, আসাদুল শেখ-কে সভাপতি ও মোস্তফা শেখ-কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, আহাদালী সরদার-কে সভাপতি ও আফজাল হোসেন-কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, ফিরোজ গাজী-কে সভাপতি ও নয়ন শেখ-কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, শহিদুল ইসলাম ফকির-কে সভাপতি ও অসিম বিশ্বাস-কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, আবুল হোসেন-কে সভাপতি ও বিকর্ন পালকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, সেলিম গাজী-কে সভাপতি ও ইমরুল শেখ-কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ এবং আমিরুল সরদার-কে সভাপতি ও জাকির হোসেন জোয়াদ্দার-কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে।

কেশবপুরে কেভিড ১৯ প্রতিরোধে ওয়াটার, স্যানিটেশন অনুষ্ঠিত

কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ওয়ার্ডের সহযোগিতায় ও এ্যামিরিকারর্সের বাস্তবায়নে কেভিড ১৯ প্রতিরোধে স্বাস্থ্যকেন্দ্রে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিং ব্যবস্থাপনা বিষয়ে ওরিয়েন্টেশন রবিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ওয়র্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলীর সভাপতিত্বে ও এ্যামিরিকারর্সের প্রোগ্রাম অফিসার আশিকুর রহমান আশার সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবর সভাপতি এস আর সাঈদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ বিশ্বাস, ডাক্তার প্রদীপ্ত চৌধুরী, ডাক্তার সিয়াম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম। ওরিয়েন্টেশন পরিচালনা করেন এ্যামিরিকারর্সের কনসারটেন্ট নার্গিস সুলতানা।

উল্লেখ্য ওয়ার্ডের সহযোগিতায় ও এ্যামিরিকারর্সের বাস্তবায়নে যশোর জেনারেল হাসপাতাল, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়াও ইতিপূর্বে উপজেলার ৭টি কমিউনিটি ক্লিনিকে ওয়াস প্রকল্প চালু করা হয়েছে।

কেশবপুরে নসিমন চাপায় চালক নিহত

যশোর-চুকনগর সড়কের মঙ্গলকোট বাজার সংলগ্ন এলাকায় রবিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৮) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। সে মঙ্গলকোট উত্তপাড়া গ্রামের আফসার ফকিরের ছেলে। চুকনগর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম নসিমন চালিয়ে চুকনগর থেকে মঙ্গলকোট আসছিল। রবিবার বিকেলে মঙ্গলকোট থেকে প্রায় ৫০০ গজ দূরে নসিমন উল্টে চাপা পড়ে সে মারা যায়। চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনর্চাজ রেজাউল করিম বলেন, সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

কেশবপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসুদন স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত সাগরদাঁড়ি এম এম ইন্সিটিটিউশন মাঠে ১৬দলীয় ফুটবল টুনামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পারখাজুরা ফুটবল একাদশক-০১ এবং ০৫ গোলে মনিরামপুরের রাজগঞ্জ ফুটবল একাদশ বিজয়ী লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদাঁড়ী এম এম ইন্সিটিটিউশনের প্রধান শিক্ষক বাবু শ্যামল চৌধুরী,মধুপল্লীর কাষ্টোডিয়ান মোহাম্মাদ জাবের, যশোর জেলা যুবলীগের নেতা হাদিউজ্জামান চিমা, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক কাজী আযহারুল ইসলাম মানিক,আয়ুব হোসেন মিলন, হুমায়ুন কবির টিনু।এছাড়া উপস্থিত ছিলেন থানা কৃষকলীগের যুগ্ন সম্পাদক জাকির হোসেন,ইউপি সদস্য কাজী মহব্বত আলী, আব্দুল হামিদ, জালাল উদ্দীন, মনোয়ারা বেগম, সাবেক মেম্বর রশিদুল ইসলাম, কাজী সুমন প্রমুখ। খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুস সবুর শেখ।

কেশবপুর পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু শীতের চাঁদর বিতরণ

কেশবপুর পৌর সভার উপজেলা পাড়ায় ভোরে ব্যায়াম করা ১৫ -২০ জন মহিলাদের মাঝে উপহার হিসেবে শীতের চাদর বিতরণ করেন কেশবপুর পৌর সভার ৪ নং ওয়ার্ড এর কাউন্সিলর আফজাল হোসেন বাবু। তিনি এমন একজন মানুষ যে অসহায় দুস্থ মানুষের পাশে দাড়াই। তিনি অন্যের কষ্ট কে নিজের কষ্ট গুলো মনে করে। কেউ যখন বিপদে পড়ে তখন তার কাছে গেলে তাকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে। তিনি সমাজের সকল কাজে আগে এগিয়ে আসেন। এছাড়া তিনি আমাদের খুদে খেলোয়ার ছাড়াও বড় বড় খেলোয়ার দের পাশে দাড়িয়েছেন। তিনি সাধারণ মানুষের কবর খোঁড়া থেকে শুরু করে রাস্তাঘাট তৈরি করা নিজ দায়িত্বে থেকে করেছেন। তিনি দিন এনে দিন খাওয়া মজুরের সাথে একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন। তিনি কখনও গরিব বড় লোক ভাগাভাগি করেননি। তিনি সব সময় চেয়েছেন একটি সুন্দর সমাজ। তিনি কখনো দলের ভাগাভাগি করেননি। তিনি সব সময় বলেছেন দল দিয়ে কি হবে মানুষ তো মানুষের জন্য। মানুষের মুখে মুখে একটা নাম আফজাল হোসেন বাবু। মানুষ দলের জন্যে না তাকে সবাই মন প্রাণ দিয়ে ভালবাসে তাই তাকে মানুষ ভোট দিতে চাই।

কেশবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক ফজলে রাব্বী সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সন্ধ্যায় উপজেলার পাঁচপোতা শশ্মান এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায় আমগীর হোসেনকে (৪১) ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। তার নামে কেশবপুর ও কলারোয়া থানায় এর আগেও ৪ টি মাদক মামলা রয়েছে। সে উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত কেসমোত সরদারের ছেলে। তার স্বীকারোক্তিতে উপজেলার মঙ্গলকোট উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শিমুল হোসেনকে (২৫) গ্রেফতার করে। ওই সময় তার দেহ তল্লাশি করে ১২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে উপজেলার মঙ্গলকোট গ্রামের জহিরুল ইসলাম মোল্যার ছেলে। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে রবিবার আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা হয়েছে। রবিবার তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়।