কেশবপুরের সংবাদ

84

কেশবপুরে তরুন কৃষক কামরুজ্জামান শালিক পাখি নিয়ে ব্যস্ত

কেশবপুরে তরুন কৃষক কামরুজ্জামান নামের এক যুবক পাখি নিয়ে ব্যস্ত।পাখি গাছের ডালে নয়, বাসা বেঁধেছে তার ঘরে। নির্দিষ্ট করে বললে, সঙ্গে তার যত আহ্লাদ! সারাক্ষণ কামরুজ্জামানের সঙ্গী সেই পাখি।
খাওয়া দাওয়া থেকে শুরু করে বেড়ানো মাঠে—সব কিছুই হয় যুবকের সাথে ঘাড়ে ও মাথায় বসে।শালিক পাখিকে পোষ মানানোর মতো কঠিন কাজ করা কৃষক কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের Avãym mvËv‡ii †Q‡j কামরুজ্জামাb। কামরুজ্জামান এম এ পাশ করে একটা কোম্পানিতে চাকরি করতেন এখন তিনি চাকরি ছেড়ে পেশায় কৃষক হিসেবে আছে।কীভাবে পোষ মানালে, এমন প্রশ্নের জবাবে কামরুজ্জামান বলে, আগে থেকেই পাখির প্রতি আলাদা ভালো লাগা কাজ করত। প্রায় ২বছর আগে একদিন আমার মেয়ে মহিমা আমাকে পাখির জন্য বলে আব্বু একটা পাখি আনবা। সে থেকে বাড়ির পাশে একটি গাছ থেকে একটি শালিক পাখির ছোট্ট বাচ্চা বাড়িতে নিয়ে আসে। খাবার খাওয়াই, গোসল করাই। ধীরে ধীরে পাখি টি বড় হতে থাকে। আস্তে আস্তে পাখি টি পোষ মানে।’ মঙ্গলবার দুপুরে উপজেলার চিংড়া সড়কের পাশে ঝিকরা মাট নামক জায়গায় তার নিজের জমিতে দেখা হয় কামরুজ্জামানের সঙ্গে। তখন শালিক পাখিটি তাঁর পিছুপিছু ছিলো। কামরুজ্জামান মাঠে কাজ করছিলো পাখিটিও তার পিছু পিছু ছিলো, বাড়িতে গিয়ে দেখা গেল, পাখিটি তার পিছু পিছু যাচ্ছে, কামরুজ্জামানকে দেখে ওই পাখি আবার এসে বসল ঘাড়ে।কামরুজ্জামান জানাল, পরিবারের কয়েক সদস্যকে পাখিটি নাম ধরে ডাকতে পারে। মা ডাকতে পারে। পরিবারের সদস্যদের মতো বড় হচ্ছে পাখিটি।কামরুজ্জামানের স্ত্রি রিণা বলেন, আমরা পরিবারে সবাই পাখির প্রতি খুবই দুর্বল। আমার স্বামীর পাখিপ্রেম দেখে খুবই ভালো লাগে। বাড়িতে কারও নাম ধরে ডাকলে পাখিরাও অনুকরণ করে ডাকে। এটা দেখে সবাই আনন্দ পায়।কামরুজ্জামানের মা রিজিয়া বেগম বলেন, পশু-পাখি কামরুজ্জামানের পছন্দ। কামরুজ্জামানের পাখিটি কথা বলে, খুব ভালো লাগে। ঘরের মধ্যে পাখি থাকায় কোনো সমস্যা হয় না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বরং ভালোই লাগে।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাথে জাতীয় পাটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাথে উপজেলা জাতীয় পাটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল ইসলাম খান,আব্দুল লফিত রানা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের কার্যানির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম,পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান,আতিয়ার রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ ,পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর যুবলীগ নেতা ও সাংবাদিক আজিজুর রহমান,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল,সাধারণ সম্পাদক মমতাজ বেগম,সহ সভাপতি বিথীকা বসু, ইউপি সদস্য জুলেয়া খাতুন,উপজেলা পৗর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি হিরো খাতুন,আওয়ামী লীগ নেতা লিটন হোসেন, নজরুল ইসলাম,উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ইতি রানী,পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক সেলিম খান,জাতীয় পাটির রামকৃষ,আবু আক্কাস,জাকির হোসেন,জালাল,নজরুল,সহ উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেনের ব্যাপক গণসংযোগ

আসন্ন ২০২১ সালের কেশবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার,প্রচারণায় নেমে পড়েছেন উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সাবেক আহŸায়ক, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা,নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি,আরতাপোল মানিকপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সদর ইউনিয়নের পরিচিত মুখ দুইবার দলীয় মনোয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে সদর ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহনকারী শাহাদাৎ হোসেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে দলীয় নেতা কর্মীদের সাথে বৃহস্পতিবার সারাদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যেয়ে দোয়া সমর্থন চেয়ে পুরাদমে গণসংযোগে নেমে পড়েছে।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবালের নেতৃত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ ,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ বেগম,সহ সভাপতি বিথীকা বসু, ইউপি সদস্য জুলেয়া খাতুন,উপজেলা পৗর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি হিরো খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ইতি রানীসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কেশবপুরে হাসানপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলামের মতবিনিময়
আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি:
কেশবপুর উপজেলার বিদ্যাননদকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আগামী ১০ ঁ হাসানপুর ইউনিয়নের জানুয়ারি হাসানপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে সাধারণ ভোটারদের নিকট যেয়ে দোয়া ও সমর্থন চেয়ে মতবিনিময় সভা অব্যাহত রেখেছে।
তিনি বৃহস্পতিবার সকালে থেকে দুপুর পর্যন্ত হাসানপুর বাজারের বিভিন্ন স্থানে যেয়ে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভাকালে তার সাথে উপস্থিত ছিলেন,শহিদুজ্জামান শাহিন,আব্দুল আজিজ সরদার,জিএম আলতাফ হোসেন, সিরাজুর ইসলাম,মিলন হোসেন,আনিছুর রহমান,সুবজ হোসেন,লস্কন সরকার প্রমুখ।

কেশবপুর পৌরসভা নির্বাচনে মেয়র রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ

আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে যেয়ে সাধারণ ভোটারদের নিকট দোয়া ও সমর্থন চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কেশবপুরে বারি সরিষা চাষের প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

কেশবপুর উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় ২০২০-২১ অর্থ বছরে বারি সরিষা-১৪ চাষ এবং মৌ চাষের প্রদর্শনীর উপর এক কৃষক মাঠ দিবস বুধবার বিকালে শাহাপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক সৌমিত্র সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বারি সরিষা-১৪ চাষী আব্দুল খালেক ও মৌচাষী ওসমান গনি।
কেশবপুরে গ্রামীণফোনের টাওয়ার অফিসের কর্মী বরুণ মন্ডল ১১দিন যাবৎ নিখোঁজ
আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি:
কেশবপুরে গ্রামীণফোনের টাওয়ার অফিসের কর্মী বরুণ মন্ডল ১১দিন যাবৎ নিখোঁজ রয়েছে। কেশবপুর থানায় জিডি সূত্রে জানা গেছে, উপজেলার গড়ভাঙ্গা গ্রামের নির্মল মন্ডলের পূত্র বরুণ মন্ডল (৩০) বাগেরহাট সদরে গ্রামীণফোনের টাওয়ার অফিসে পি.জি রানার পদে চাকুরী করেন। গত ৮ ডিসেম্বর তারিখে ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করেন।
ছুটি শেষে ১২ ডিসেম্বর সকাল ৯টার দিকে বাড়ি থেকে বরুণ মন্ডল তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ঐদিন বিকাল ৩টা থেকে তার ব্যবহৃত ০১৩১৩-৪৩৮৫২৯ ও ০১৭৩০-৯৩০১৪১ নম্বর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কর্মস্থল, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পরও অদ্যবাধি তার কোন স্বন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে বরুণ মন্ডলের পিতা নির্মল মন্ডল কেশবপুর থানায় একটি জিডি করেছেন। যার নং ৪২৭, তারিখ ১৩-১২-২০২০ । বরুণ মন্ডলের উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি। গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল প্যান্ট, শার্ট ও জ্যাকেট। স্বহৃদয়বান কোন ব্যাক্তি যদি বরুণ মন্ডলের স্বন্ধান পান তবে ০১৭৮৫-৫৪১৪৫৩ মোবাইল নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য তার পিতা নির্মল মন্ডল অনুরোধ করেছেন।

কেশবপুরে বিভিন্ন মামলার ৫ আসামী গ্রেফতার

কেশবপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে মঙ্গলবার রাতে উপ-পরিদর্শক পিন্টু লাল দাস, অরুপ কুমার, আজিজুর রহমান, শেখ আশরাফুল আলম, লিখন কুমার,মাহাফুজ,মিজান, সহকারী উপ-পরিদর্শক রহমত,নজরুল,মোমিন, সোহেলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধর্মপুর গ্রামের কাশেম আলীর ছেলে সোহারাব মোল্ল্যা, একই গ্রামের আহম্মদ মোল্ল্যার ছেলে আনছার মোল্ল্যা, শিকারপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে রেজাউল সরদার (৫০) ও নূর ইসলাম সরদার (৩৫), কন্দপপুর গ্রামের সুনিল পালের ছেলে গোকুল পালকে গ্রেফতার করেছে।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত ৫ জনকে গ্রেফতার করে বুধবার যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

কেশবপুরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন পালিত

কেশবপুরে “নিরাপদ সড়ক চাই” এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর ৬৪তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
কেক কেটে নয় গরীব অসহায় মেহনতী মানুষের মাঝে মাস্ক ও শীত বস্ত্র বিতরণের মাধ্যমে সারা বাংলাদেশে এবারের জন্মদিন পালনের আহ্বান জানান “নিরাপদ সড়ক চাই” এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তারই আলোকে বৃহস্পতিবার সকালে কেশবপুর নিউজ ক্লাবের সামনে গরীব, অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণের মধ্য দিয়ে “নিরাপদ সড়ক চাই” এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন পালন করা হয়েছে।চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন পালন উপলক্ষে মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন “নিরাপদ সড়ক চাই” কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল।আরও উপস্থিত ছিলেন “নিরাপদ সড়ক চাই”কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা ও কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান, উপদেষ্টা ও কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, প্রমুখ।

কেশবপুরে বড়দিন উপলক্ষে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মেহেদীর খৃষ্টান পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কেশবপুরে শুভ বড়দিন উপলক্ষে পৌর এলাকার আলতাপোল গ্রামে খৃষ্টান পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৌর যুবদল নেতা ও পৌরসভার ৫ ওয়ার্ডে বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান বিশ্বাস নিজস্ব তহবিল থেকে ওয়ার্ডের সকল খৃষ্টান পরিবারের মাঝে বিরিয়ানির চাউল, সেমাই, চিনি, কিসমিস ও সয়াবিন তৈল বিতরণ করেন।
এ সময় আলতাপোল-বাজিতপুর চার্চের সভাপতি বিজয় বিশ্বাস, সাধারণ সম্পাদক মিকাইল বিশ্বাস, গাব্রিয়াল বিশ্বাস, অশোক বিশ্বাস, সংকর বিশ্বাস ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।