কেশবপুরের বিএনপি নেতার লাশ উদ্ধার নিয়ে যা বললেন কাদের

17
ওবায়দুল কাদের

লাল সবুজের কথা ডেস্ক– একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী যশোর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর আবুকে হত্যার পর লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্প‌তিবার রা‌তে রাজধানীর নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক জরুরি সংবাদ স‌ম্মেল‌নে রিজভী বলেন, আবু বকরকে সরকারের পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এ প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা।

জবাবে কাদের বলেন, তাদের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী অনেক। একে (আবু) সরিয়ে দিলে আরেকজন মনোনয়ন পাবে, এটাও হতে পারে। বিষয়টি বিএনপির অভ্যন্তরীণ সমস্যা হতে পারে। তদন্ত সাপেক্ষে জানা যাবে।

তবে বিএনপির এই প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের দ্বন্দ্ব নেই, কোনো স্বার্থেরও বিষয় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।