কেশবপুরের দু’ইউনিয়নে আওয়ামীলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত

23
কেশবপুরের দু’ইউনিয়নে আওয়ামীলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে নৌকার বিজয় সুনিশ্চিত করতে পাঁজিয়া ও সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যয় পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত যশোর- ৬ কেশবপুর আসনের সংসদ সদস্য প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

আরো বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, আওয়ামী লীগনেতা নজরুল ইসলাম খান, ইয়ার মাহমুদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, আওয়ামী লীগনেতা আব্দুল আহাদ আল বাহার, আঃ মজিদ খান, আঃ হামিদ, হালিম সরদার, ললিত মোহন, আলী আব্বাস, রেজাইল ইসলাম, পরেশ মন্ডল, মহিউদ্দীন আহম্মেদ, যুবলীগের মশিয়ার রহমান, ছাত্রলীগের আজিজুর রহমান প্রমুখ। অপরদিকে শনিবার বিকালে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনির পরিচালনায় দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, আওয়ামী লীগনেতা আনায়ার হোসেন, স্বপন কুমার মন্ডল, আবু সাঈদ খান, আঃ হালিম খান, নিতাইপদ বিশ্বাস, খায়রুজ্জামান, যুবলীগের শাহীন আলম, রেজওয়ান হোসেন লিটন, ছাত্রলীগের মেহেদী হাসান প্রমুখ।