আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে কালভেরি ব্যাপ্টিস্ট চার্চ জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩২৯ এর উদ্যোগে প্রকল্পের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিশু নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বুধবার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩২৯ প্রকল্পের অফিস চত্বরে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালভেরি ব্যাপ্টিস্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।
বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ এর প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, গ্রামের কাগজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদ, জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের শিক্ষিকা শেফালী মারান্ডী , পালক অনুপ বিশ্বাস, ব্যবসায়ী তৌহিদুজ্জামান টিটো, অভিভাবদের মধ্যে স্বপ্না দাস, অজিত দাস, বিজয় দাস, নন্দ দাস, পুর্ণিমা সরকার, শংকর বিশ্বাস, মাইকেল বিশ্বাস কল্পনা সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩২৯ এর প্রজেক্ট ম্যানেজার উজ্জল দাস।



