আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের কৃতি সন্তান ডাঃ হাসনাত আনোয়ার মনু অনলাইন ভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছেন। তিনি খুলনার রুপসা উপজেলা শহরে অবস্থিত অনুশীলন মজার স্কুলে শুক্রবার থেকে অনলাইন ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদান শুরু করেন।
অলোক দাসের সহযোগীতায় ডাঃ হাসনাত আনোয়ার মনু অনুশীলন মজার স্কুলে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। পর্যায়ক্রমে দেশের সকল সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল শিশুদের স্কুলে তিনি অনলাইনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করবেন বলে কেশবপুরের কৃতি সন্তান ডাঃ হাসনাত আনোয়ার মনু জানান।



