কিশোরগঞ্জে করোনায় সিনিয়র আইনজীবীর মৃত্যু

21

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে অ্যাডভোকেট ইমাম হোসেন মিল্কি (৮০) নামে এক সিনিয়র আইনজীবীর মৃত্যু হয়েছে। রোববার বিকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভুঁইয়া জিমি এ তথ্য জানান।

অ্যাডভোকেট ইমাম হোসেন মিল্কি জেলা শহরের আলোরমেলার পুরাতন কোর্ট এলাকার বাসিন্দা।

জানা গেছে, গত ১৯ আগস্ট নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। গত শনিবার ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ জ্বর নিয়ে ইমাম হোসেন মিল্কিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।