সোহরাব হোসেন, বিশেষ প্রতিনিধি আশাশুনিঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুৃষ্ঠিত হয়।
কেসি বাজার ফুটবল একাদশ বনাম বানারশিপুর ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নিদিষ্ট সময়ে এক এক গোলে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কেসি বাজার ফুটবল একাদশকে ৫/৪ গোলে পরাজিত করে বানারশিপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাপসন্ডা প্রভাতী যুবসংঘের সভাপতি মইনুল ইসলাম সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কয়রা মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান বাবুল, কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস মন্ডল, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমান, প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুর রউফ মোড়ল, ডাক্তার কৃষ্ণপদ রায়, পবিত্র কুমার রায়, সাদ্দাম হোসেন প্রমুখ।
খোলাটি পরিচালনা করেন ইদ্রিস আলী মোড়ল, রানা মোল্যা ও খোকন সরদার। বিজয়ীদল বানারশিপুর ফুটবল একাদশকে ২১ ইঞ্চি মনিটর ও রানার আপ দলকে ১৭ ইঞ্চি মনিটর প্রদান করা হয়।



