নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা আজ ০৫. ৪৪. ৮৭২৩. ০০০. ১২. ০০৩. ২০ নং স্মারকের মাধ্যমে জানানো হয়েছে ইট ভাটার ব্যবহারের জন্য ট্রাক ও ট্রলিতে মাটি পরিবহনের ফলে ভাটা সংলগ্ন রাস্তায় কাদামাটি পড়ে রাস্তায় জনসাধারনের চলাচলে বিঘ্নিত হচ্ছে। ইতােমধ্যে কয়েক জায়াগায় দু্র্ঘটনার সংবাদ পাওয়া গেছে। এ অবস্থায় প্রেক্ষিতে জনরােষের সৃষ্টি হচ্ছে, যা আদেও কাম্য না।
এমতাবস্থায় অবিলম্বে ভাটা সংলগ্ন মাটি উত্তোলন ও পরিবহনের জন্য সৃষ্ট কাদা-মাটি অপসারণের জন্য নির্দেশ প্রদান করা হলো।অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া আগামী ৮ ফেব্রুয়ারি বেলা ১১.০০ ঘটিকায় এ বিষয়ে এক জরুরী সভার আহ্বান করা হয়েছে।


