কলারোয়ায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার চার

311

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জেল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথকভাবে সোমবার (২২ ফেব্রুয়ারী) রাতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এক জন নিয়মিত মামলার আসামী, ৮ বোতল ফেনসিডিলসহ দুই জন ও ৩শ গ্রাম গাঁজা, ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীেক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী আলাইপুর গ্রামের মৃতঃ মুনছুর আলী গাজীর ছেলে সবুজ হোসেন (২৫), সাতক্ষীরা সদরের তালতালা গ্রামের মনিরুজ্জামানের ছেলে মেহেদী হাচান (২৮), মধ্য কাটিয়া গ্রামের শাহাজান সিরাজের ছেলে শাহাজালাল হোসেন মুন্না (২৫) এবং নিয়মিত মামলার আসামী মুরারীকাটি গ্রামের মনিরুল ইসলাম মনির (৩০)।

থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের সোমবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।