কলারোয়ায় ভোটের আগে এক সাথে একই মঞ্চে জনতার মুখোমুখি হলেন পাঁচ মেয়র প্রার্থী

22
কলারোয়ায় ভোটের আগে এক সাথে

কলারোয়া প্রতিনিধিঃ ভোটের আগে এক সাথে একই মঞ্চে জনগণের মুখোমুখি হলেন কলারোয়া পৌরসভা নির্বাচনের পাঁচ মেয়র প্রার্থী। স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত জনপ্রতিনিধি প্রার্থী নির্বাচিত করে দূর্নীতি-শোষণমুক্ত, সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত সংলাপে জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব ও নিজ নিজ উন্নয়ন কর্মপরিকল্পনা তুলে ধরলেন এই প্রার্থীরা।

সোমবার সকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সংলাপে সুজনের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের সঞ্চালনায় ও সুজনের উপজেলা সভাপতি প্রফেসর আবু নসরের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সংগঠনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ হেদায়তুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এবিএম সেলিম, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ.সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, সহ.সভাপতি রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সহ.সাধারণ সম্পাদক সাংবাদিক সহকারি অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, প্রচার সম্পাদক মাস্টার আঃ ওহাব মামুন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারি অধ্যাপক রফিকুজ্জামান, এনজিও কর্মকর্তা লতিফা আকতার হেনা, প্রভাষক বিএম ফিরোজ, সদস্য সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জাকির হোসেন, মাস্টার অনুপ কুমার ঘোষ, পৌর প্রেসক্লাবের সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার সংবাদদাতা সাংবাদিক জুলফিকার আলী, সাংবাদিক এসএম ফারুক হোসেন, সেবা’’র সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সূধিবৃন্দ। সংলাপে জনতার মুখোমুখি হন উপজেলা আওয়ামীলীগের মেয়র প্রার্থী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল (নৌকা), বিএনপির মেয়র প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন (ধানের র্শীষ), স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু (মোবাইল ফোন), গাজী আক্তারুল ইসলাম (নারিকেল গাছ) ও নার্গিস সুলতানা (জগ)।

এ সময় মেয়র প্রার্থীরা একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। পরে পৌর এলাকার উন্নয়নে জনগণের চাওয়া-পাওয়া ও প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় মেয়র প্রার্থীরা তাদের উন্নয়ন কর্মপরিকল্পনা কথাও তুলে ধরেন। এর আগে উপস্থিত সাধারণ জনগণও তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের শপথবাক্য পাঠ করেন। প্রসঙ্গতঃ-আগামী ৩০জানুয়ারি কলারোয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।