কলারোয়ায় করোনা আক্রান্তদের আর্থিক সহায়তা করলেন বিএনপি নেতা হাবিব

49

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় করোনা আক্রান্ত তিনজনের আর্থিক সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের তরিকুল ইসলামের পুত্র মিলন,চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের ডা. আবুল কালাম সালে ও হিজলদি গ্রামের মফিজুল ইসলামের ছেলে ইব্রাহীম। শনিবার সকালে আক্রান্তদের বাড়িতে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাবিবুল ইসলাম হাবিব, আর্থিক সহায়তা প্রদান ও তাদের খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রউছউদ্দীন, আরশাফ হোসেন, গোলাম রসুল, নুরুল ইসলাম, জিএম শওকত হোসেন,ফারুখ হোসেন, ফজলু হক, শফিকুল ইসলাম, ইউপি সদস্য মজিবুর রহমান, জাহানারা খাতুন, ছাত্রনেতা মেহেদী হাসান মোজাফ্ফার ও মনি প্রমুখ।