নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (১৫ নভেম্বর) অফিস চলাকালীন পৃথক সময়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারা। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন-জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের আব্দুল সরদারের পুত্র জয়নাল আবেদীন, একই গ্রামের তছিরউদ্দীন খাঁর পুত্র লিয়াকত আলী, আব্দুল আহাদের পুত্র আব্দুস সালাম ও আয়ুব আলী দফাদারের পুত্র ডিএম আফতাবুজ্জামান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামি ১৭ নভেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ১০ ডিসেম্বর-২০’ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২নং সাধারণ ওয়ার্ডের নির্বাচিত সদস্য সিংহলাল গ্রামের সিরাজুল ইসলাম গত ১৪ অক্টোবর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় পদটি শুন্য হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০(৩) অনুযায়ী ধার্য সময়সূচি মোতাবেক উপ-নির্বাচনের সময়সূচি ধার্য করা হয়েছে বলে জানা যায়।


