এ্যাডঃ মোঃ আকতারুজ্জামান
হেসে হেসে বললো রোজা
ওহে মুসলিম ভাই,
কষ্ট দিলাম একটি মাস
এবার আমি যাই।
তোমাদের ঐ ত্যাগে আমি
হয়ে গেলাম ঋণ,
তাই- তো শেষে দিয়ে গেলাম
খুশির ঈদের দিন।
ভালো থাকো এগার মাস
আবার দেখা হবে,
কর্ম তোমার নাজাত দিবে
মাগফিরাত আর রহমত ও সাথে রবে
আমায় পেয়ে ধন্য তারা,
যারা পাপকে করলো ছারখার
আমি রোজা আল্লাহর কাছে
তাদের জামিনদার।
আমি ঐ দিন শোধ করবো
রোজাদারের ঋণ,
কথা দিলাম দেখা হবে রোজ
কেয়ামতের দিন।
শকরিয়া আদায় করে,
সবাই বলি আমিন।



