ওমানের সুলতানের মৃত্যুতে মান্দায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন

13
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

মাহবুবুজ্জামান সেতু, মান্দা প্রতিনিধি: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ওমানের সুলতানের মৃত্যুতে মান্দাতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। গত ১২ ই জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের অন্তর্গত বিধি অধিশাখার উপ-সচীব সাইদুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী “বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে ১৩ জানুয়ারি (সোমবার) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

এ উপলক্ষে সারা দেশের ন্যায় নওগাঁর মান্দাতেও সকল সরকারি, আধাসরকারি ও শায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বে-সরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।এছাড়াও তাঁর বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে সকল মসজিদে দোয়া কামনা করা হয় এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।#