ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী’র ইন্তেকাল

15

গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মার যান। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৮৪ বছর। জানা গেছে, রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।