মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম এর ব্যাতিক্রমী উদ্যোগে নওগাঁর অধিকাংশ থানায় সেবা নিতে আসা অর্থাৎ সেবা প্রত্যাশী অসহায় মানুষেরা উপকৃত হচ্ছেন।
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার (সদর) জনাব ফারজানা হোসেন নওগাঁ জেলার মান্দা ও নিয়ামতপুর থানায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তদারকি করে থাকেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তিনি গতকাল ১৪ ডিসেম্বর (শনিবার) বেলা ১২ টার দিকে মান্দা থানা কম্পাউন্ডে বসে সাধারণ মানুষের কথা শোনেন এবং নারী শিশুসহ সাধারণ মানুষকে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের কুফল সম্পর্কে সচেতনতামূলক আইনি পরামর্শ প্রদান করেন।
সেবা নিতে আসা ভূক্তভোগী মান্দা উপজেলার শ্রীরামপুর ঋৃষিপাড়ার নরেন্দ্রনাথ এবং ভীমপুর এলাকার জৈনক মহিলা জুলেখাসহ আরো অনেকের সাথে কথা হলে তারা জানান, এমন উদ্যোগ যেন আগামীতেও অব্যহত থাকে। তাহলে আমরা সাধারণ জনগন অনেক উপকৃত হবো।
মান্দা থানায় সেবা নিতে আসা কাউকে যেন কোন রকম ভোগান্তি পোহাতে না হয় সে জন্য এসপি মহোদয়ের নির্দেশনায় এএসপি মহোদয় মান্দা থানায় সেবা নিতে আসা সকলের সাথে কথা বলে তাদের সমস্যা সমাধানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা জনগনের সমস্যার কথা শুনে যথাযথ ব্যবস্থা গ্রহনের পাশাপাশি যাতে কেউ পুলিশের কাক্সিক্ষত সেবা থেকে থেকে বঞ্চিত না হয়, সেদিকে গুরুত্বারোপ করেন। পাশাপাশি যদি কেউ থানায় এসে কাঙ্খিত সেবা না পান এবং কোন ধরনের হয়রানির শিকার হন তাহলে সরাসরি এসপিকে জানানোর কথা বলা হয়। সেইসাথে সেবা নিতে আসা মানুষকে সঠিক সেবা দ্রæত সময়ের মধ্যে দিতে এমন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছেন সেবা প্রত্যাশীরা। যাতে করে আর কাউকে থানায় এসে কোন কাজের জন্য হয়রানীর স্বীকার হতে না হয়,এমনটিই প্রত্যাশা করেছেন সচেতনরা।


