মো. রিপন হোসাইন.পাটকেলঘাটা : পাটকেলঘাটা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পন করেন তালা উপজেলা আওয়ামীলীগ। শ্রদ্ধা নিবেদনের পূর্বে মুহুর্তে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন তালা উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাটকেলঘাটা-তালা) সার্কেল হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আব্দুল হাই, তালা উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক এসএম আলাউদ্দীন, তালা উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজর রহমান মধু ,আওয়ামীলীগ নেতা স্বজল নন্দী,তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর আলম সুমন,কৃষকলীগ নেতা ইন্দ্রজিৎ সাধু,ছাত্রলীগ নেতা ইকরামুল প্রমুখ।
এছাড়াও প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন পাটকেলঘাটা থানা,সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ,উপজেলা ছাত্রলীগ,সরুলিয়া ইউনিয়ন যুবলীগ, ইউনিয়ন ছাত্রলীগ, তালা উপজেলা কৃষকলীগ, মহিলা লীগ, জাতীয় পার্টি, উপজেলা বিএনপি,উপজেলা ছাত্রদল,পাটকেলঘাটা থানা শ্রমিকলীগ,বাংলাদেশ আওয়ামী নির্মান শ্রমিকলীগ, উপজেলা জাসদ, কৃষকলীগ,ওয়ার্কাস পাটি, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ,পাটকেলঘাটা নিউজক্লাব, পাটকেলঘাটা প্রেস ক্লাব,সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, সুন্দরবন টাইমস ডট কম ,জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাব,পাটকেলঘাটা ফ্রেন্ডস গ্রুপ ২০০০,ইউনিয়ন হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, থ্রিহুইলার মালিক সমিতি,পাটকেলঘাটা বাজার কমিটি।
এদিকে সূর্য উঠার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন প্রভাত ফেরীতে র্যালী বের করে। পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়,পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা হারণ-অর-রশীদ কলেজ,কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, কুমিরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা আল-ফারুক প্রি-ক্যাডেট একাডেমী, সোনামনি কিন্ডার গার্ডেন, ইউটুপিয়া স্কুল, পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়। র্যালিটি পাটকেলঘাটা বাজার ও এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে স্ব স্ব বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


