উপজেলা নির্বাচন ঝিনাইদহে আওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থী যারা

133
উপজেলা নির্বাচন ঝিনাইদহে আওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থী যারা

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঝিনাইদহের চারটি উপজেলায় আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রশীদ (সদর উপজেলা), জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নায়েব আলী জোয়ার্দ্দার (শৈলকুপা উপজেলা),

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর সিদ্দিক ঠাণ্ডু (কালীগঞ্জ উপজেলা), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৫ নম্বর কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান জোয়ার্দ্দার (হরিণাকুণ্ড উপজেলা)।

শনিবার গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করেন।