ইবি প্রতিনিধি ।। পবিত্র মক্কা শরীফ ও জমজম কূপকে ‘তথাকথিত’ মক্কা ও জমজম কূপ বলে তাচ্ছিল্য করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রকে বিভাগ থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
ওই ছাত্রের নাম আব্দুল্লাহ আল হাদী। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বিভাগের অ্যাকাডেমিক কমিটির জরুরী সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।


