অনলাইন ডেস্ক: তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য প্রচার-প্রচারণা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র মো. দিদারুল ইসলাম। আগামী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে এখনো প্রায় ৫ মাসের কাছাকাছি সময় বাকী আছে। এরই মধ্যে প্রচার- প্রচারণা থেকে শুরু করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন মো. দিদারুল ইসলাম।
ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের অর্থ-সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার সততা, ত্যাগ এবং হাইকমান্ডের নির্দেশ পালন করাসহ প্রতিটি দলীয় কর্মসূচীতে অংশ গ্রহন করে কর্মসূচি সফল করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীদের কাছে প্রিয় ব্যক্তিত্ব তিনি।
এ বছর করোনা কালীন সময়ে তিনি অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজের সাধ্যমত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছেন নিজেকে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে উৎসর্গ করতে চান। রাজনৈতিক জীবনে গরীব-দুঃখি মানুষের পাশে থেকে অসহায় মানুষের সেবা করে চলেছেন সবসময়। এছাড়াও ইতোমধ্যে তিনি তার অবস্থান থেকে এলাকাবাসীর জন্য সেবামূলক ও উন্নয়নমূলক কাজ করে সকল শ্রেণীর মানুষের কাছে একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল গফফার এর ছেলে মো. দিদারুল ইসলাম ধানদিয়া ইউনিয়নের প্রতিটি ওর্য়াড ও যুবসমাজের প্রিয় মানুষ হয়ে উঠেছেন।
মোঃ দিদারুল ইসলাম বলেন, আমার এলাকাবাসী তাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি মাদক, দূর্নীতি ও হয়রানি মুক্ত একটি শিক্ষাবান্ধব উন্নত মডেল ইউনিয়ন উপহার দিবো। ইনশাআল্লাহ।



