সোহরাব হোসেন, বিশেষ প্রতিনিধি আশাশুনিঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে জগদ্ধাত্রী পূজা মন্ডপ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া পূজা উদযাপন পরিষদের আয়োজনে উদ্বোধনী দিনের খেলায় গাভা তরুন সংঘ ফুটবল একাদশ ও মহাজনপুর মিতালী যুব সংঘ ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় গাভা দল ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন গাভা দলের প্রদীপ। খেলা উদ্বোধন করেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জলিল উদ্দিন ঢালী।
এ সময় ইউপি সদস্য রবিউল ইসলাম, আমিনুর রহমান ও মাওঃ আঃ মাজেদ প্রমুখ উপস্থিত ছিলেন। রেফারী ছিলেন আছাদুল হক। সহকারী রেফারী ছিলেন ইয়ামিন হোসেন ও রোকনুজ্জামান লাভলু। ধারাভাষ্যে ছিলেন আবু মুছা। শনিবার একই মাঠে খেজুরডাঙ্গা ও টিকেট ফুটবল একাদশ মুখোমুখি হবে।



