সোহরাব হোসেন, বিশেষ প্রতিনিধি আশাশুনি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট এর ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জগদ্ধাত্রী পূজা মন্ডপ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া পূজা উদযাপন পরিষদের আয়োজনে ২য় সেমিতে নওয়াপাড়া বেতনা যুব সংঘ ফুটবল একাদশ ও টিকেট মিতালী যুব সংঘ ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোল ড্র করলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে টিকেট দল ৫-৪ গোলের ব্যবধানে নওয়াপাড়াকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। রেফারী ছিলেন বাবলুর রহমান।
সহকারী রেফারী ছিলেন রোকনুজ্জামান লাভলু ও শিমুল হোসাইন। ধারাভাষ্যে ছিলেন আবু মুছা, আশরাফুজ্জামান ও প্রভাষক সুমঙ্গল। খেলায় প্রধান অতিথি ছিলেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, হাফেজ রবিউল ইসলাম। মঙ্গলবার ফাইনালে গাভা ও টিকেট ফুটবল একাদশ মুখোমুখি হবে।



