আশাশুনি থানায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

31

আশাশুনি প্রতিনিধি ।।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আশাশুনি থানায় কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে আইন শৃংখলা রক্ষার পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর সুরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সুরক্ষা সামগ্রী সরবরাহ করেন। প্রাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, পিপিই ও বেবি জিংক ট্যাবলেট বিতরণ করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) আলহাজ্ব শেখ ইয়াসিন আলী।

এসময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান,এসআই হাসানুজ্জামান, এসআই বিল্লাল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।