আশাশুনির শোভনালীতে যুব ফোরামের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

54

আশাশুনি ব্যুরো : এফসিডিও, ইউরোপীয় ইউনিয়ন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উন্নয়ন প্রসপারিটি শোভনালী ইউনিয়নের যুব ফোরামের আয়োজনে ও ব্যবস্থাপনায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আটদলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলা উদ্বোধন করেন শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ম. মোনায়েম হোসেন। উন্নয়নের পক্ষ হতে উপস্থিত ছিলেন শোভনালী শাখা ব্যবস্থাপক মো. আরাফাতুর রহমান, কমিউনিটি মোবিলাইজেশনের সহকারী কারিগরি কর্মকর্তা রোনাল্ড বাড়ৈ সহ শোভনালী ইউনিয়নের ওয়ার্ড সদস্যদের অনেকে।

শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় খেলাধূলা, রানার্সাপ এবং বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ। শেষে পুরষ্কার বিতরণ করেন, চেয়ারম্যান মো. ম. মোনায়েম হোসেন এবং প্রসপারিটি যুব ফোরামের আহ্বায়ক মো. আবুল হাসান।