আশাশুনির শীতুলপুর যুব সংঘের আয়োজনে ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

147
শীতুলপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত ০৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা  শ্রমিকলীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম। ছবি - লাল সবুজের কথা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নের শীতুলপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবারের উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম।

উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ত্ব করেন ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মহাতাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আকরাম, শহিদুল ইসলাম খোকন, গোলাম রসুল, আসাদুজ্জামান আশু, নুরুল সানা, আরিফুল ইসলাম , আলতাফ,একরামুল কবির, মুরশিদ, ইমরান হোসেন, মিন্ময় মল্লিক, বিকাশ সহ স্থানীয় ও দলীয় নেত্রীবৃন্দ।

উক্ত খেলায় শ্রীউলা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে থালনা ফুটবল একাদশ জয় লাভ করে।