সোহরাব হোসেন, বিশেষ প্রতিনিধি (আশাশুনি): আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে রবিবার বিকেলে আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাদাকাটি যুব মজলিসের আয়োজনে খেলায় খুলনা জেলার পাইকগাছা পৌরসভার শিববাটী ফুটবল একাদশ ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। মনোমুগ্ধকর এই খেলায় প্রথমার্ধে ২ টি গোল করে দলকে এগিয়ে রাখেন কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ। এরপর দ্বিতীয়ার্ধের প্রথম দিকে উভয় দল ১টি করে গোল করেন। তারপর থেকে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা শেষ হয়। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যাবধানে শিববাটী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আকর্ষনীয় এই খেলাটির শুভ উদ্ধোধন করেন কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপংকর কুমার সরকার। উত্তেজোনাপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন নাসিরউদ্দীন, আসাদুল হক ও আবুল বাশার। দর্শক নন্দিত এই খেলার ধারাভাষ্যে ছিলেন আসাদুজ্জামান মিঠু, আশরাফ হোসেন ও সবুজ আহমেদ। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাদাকাটি যুব মজলিস সভাপতি মহাসিন আলী বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপংকর কুমার সরকার। সবুজ আহমেদের সঞ্চালনায় এসময় খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, সমাজসেবক মাষ্টার রজব আলী সরদার, মেম্বর আবু হাসান বাবু, শামছুর রহমান মোড়ল, শ্বাশ্বতী রাণী সরকার, কাদাকাটি যুব মজলিস সম্পাদক মাশহুরুল হক সাজু, সমাজসেবক শরিফুল ইসলাম খোকা, গোলাম রসূল, আ. সুবহান, মিজানুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কাদাকাটি যুব মজলিসের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের টিম মানেজার ও অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন পুরষ্কার একটি ফ্রিজ ও রানার্স আপ পুরষ্কার একটি ২২ ইঞ্চি মনিটর তুলে দেন অতিথিবৃন্দ।



