আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা এসএম ওমর ছাকী পলাশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর বিদ্যালয় পরিদর্শক ডাঃ বিশ^াস শাহিন আহম্মদ সোমবার (২৬জুলাই) পিএস-৬৪ স্মারক নম্বরের অনুমতি এবং প্রবিধানমালা, ২০০৯ এর প্রবিধি ৩৯ অনুসারে আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেন। এতে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা এসএম ওমর ছাকী পলাশকে সভাপতি মনোনীত করা হয়। আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখিত পত্রে জানাগেছে।
আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা
আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে ব্যবসায়ী মোক্তার হোসেনের পুত্র আবু সাইদকে ১০০ টাকা জরিমানা করেন। এছাড়া গোয়ালডাঙ্গা বাজার, তুয়ারডাঙ্গা বাজার, গদাইপুরসহ বিভিন্ন বাজার এবং বিভিন্ন সড়কে টহল ও অভিযান পরিচালনা করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।


