নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে আশাশুনি সদর ইউনিয়নে বে-সরকারী সংস্থা উন্নয়ন এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় মা দিবস পালিত হয়েছে।
উন্নয়ন অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে আশাশুনি উপজেলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে অফিস রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।![]()
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশাশুনি সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী মো. তারিকুর রহমান,শাখা ব্যবস্থাপক অতিশ দিপঙ্কর মণ্ডল,এমআইএস অফিসার সাজ্জাদ হোসেন,প্রবীণ কর্মকর্তা রাসেল মাহমুদ,উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা জয়দেব মল্লিক,স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির,মৎস্য কর্মকর্তা তানভীর রেজা,শিক্ষক সহ স্বাস্থ্য পরিদর্শকগন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন


