আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কুল্যার মোড়ে এক ভাঙ্গাড়ির দোকানে চুরি সংগঠিত হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গবার রাতে উপজেলার কুল্যা মোড়স্থ মতিয়ারের রহমানের ভাংড়ির দোকানে।
দোকান মালিক মতিয়ার রহমান জানান, প্রতিদিনের ন্যায় তিনি রাতে দোকান তালা বন্ধ করে বাড়ি যান। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা দোকানের টিনের বেড়া ভেঙ্গে দোকানের ভেতরে প্রবেশ করে।
দোকানে রক্ষিত পুরানো ব্যাটারী ৩টি, তামা ২ কেজি, পিতল ১৫ কেজি, এ্যালমোনিয়াম ২০ কেজি, কাস্টিং ৫০ কেজি, ছেড়া চুল ২০০ গ্রাম এবং নগদ ২হাজার টাকা সর্বমোট নগদ অর্থসহ অনুমানিক ২৫/৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি পাশ্ববর্তী চৌধুরী স-মিল থেকে কিছু মূল্যবান যন্ত্রাংশ, ছিদ্দিক হোটেল এবং সোনালী সিনেমা হল সংলগ্ন সুমনের দোকানে চুরি সংগঠিত হয়। বিষয়টি সকালে স্থানীয় গ্রাম পুলিশ বুলবুল আহম্মেদক সরেজমিন ঘুরে ফিরে দেখা- শোনা করেছে।


