আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দফন

12

সোহরাব হোসেন, বিশেষ প্রতিনিধি (আশাশুনি) : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ময়জুদ্দিন সানাকে (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে মরহুমের দাফন করা হয়।

গদাইপুর গ্রামের মৃত সাকা উদ্দিন সানার পুত্র বীর মুক্তিযোদ্ধা ময়জুদ্দিন দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার দিবাগত রাত্র ১১.৩০ টার দিকে সাতক্ষীরার বাসায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শনিবার গদাইপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসআই সৈয়দ আহম্মদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, জেলা কমান্ডের প্রাক্তন সদস্য আঃ করিম, সাবেক সহকারী কমান্ডার নাজিম উদ্দিন, ইউনিয়ন কমান্ডার ইবাদুল মোল্যা, মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল, আঃ শিদসহ এলাকার জন প্রতিনিধি, আলেম, হাফেজ, হাজী, শিক্ষক এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মৃতকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।