এম এম নুর আলম, আশাশুনি : আশাশুনিতে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২: ০১মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
বিশ্বের মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত দেওয়ার ইতিহাস সৃষ্টির দিনে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে আশাশুনি থানা, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, স.ম সেলিম রেজার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডলের নেতৃত্বে আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগি সংগঠন, সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবালের নেতৃত্বে জাতীয় পার্টি, অধ্যক্ষ মিজানুর রহমানের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুদেষ্ণা সরকারের নেতৃত্বে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষক নুরুল হুদার নেতৃত্বে আশাশুনি মহিলা কলেজ, প্রধান শিক্ষক আশরাফুন্নাহারের নেতৃত্বে আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, সভাপতি জিএম আল ফারুক ও সাধারন সম্পাদক সমীর রায়ের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য’র নেতৃত্বে পূজা উদযাপন পরিষদ, সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক দিপংকর কুমারের নেতৃত্বে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, প্রভাষক জাকির হোসেন ভুট্টো ও সাধারন সম্পাদক পরেশ অধিকারীর নেতৃত্বে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, ডাঃ আশুতোষ রায় এর নেতৃত্বে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, ডাঃ রফিকের নেতৃত্বে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
রাতে মাল্যদান শেষে জীবনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ভাষা শহীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা প্রত্যায় নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।
শুক্রবার আশাশুনি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, আলোচনা সভা, রচনা, কবিতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও জুম্মাবাদ শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আলোচনা সভায় ও প্রভাত ফেরীতে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় এসময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া আক্তার, আশাশুনি সরকারী কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বেলা ১১টায় আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সমীর রায়ের পরিচালনায় এসময় প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এসএম আহসান হাবীব, সহ-সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, কোষাধক্ষ্য প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, সদস্য বাহাবুল হাসনাইন, হাবিবুল্লাহ বিলালী, সোহরাব হোসেন, এম এম নুর আলম, আবুল হাসান, মইনুল ইসলাম, শেখ বাদশা, মুকুল শিকারী, শেখ আরাফাত হোসেন, জগদীশ সানা প্রমুখ উপস্থিত ছিলেন।


