আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে নিত্য পন্যের দাম বাড়ানো হচ্ছে কিনা তদারকি কালে ভ্রাম্যমান আদালততে উপজেলার কাদাকাটি বাজারের এক মুদি ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা উপজেলার সদর ইউনিয়নের হাড়িভাঙ্গা, শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়, মাড়িয়ালা ও কালিবাড়ি বাজার মনিটারিংকালে বাজারমূল্য স্থিতিশীল পান। এসময় বাজারে ও যানবাহনে জিবাণুনাশক স্প্রে করা হয় এবং বিদেশ ফেরত ব্যক্তিদের হোমকোয়ারেন্টাইন বিষয়ে তদারকি করা হয়। অপরদিকে, শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা বাজার মনিটারিংকালে কাদাকাটি বাজারের মুদি ব্যবসায়ী প্রদীপ বিশ্বাসকে দোকানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতে ১ হাজার টাকা জরিমানা করেন।। এর আগে তিনি বুধহাটা বাজারের সাপ্তাহিক হাট বন্ধ করা সহ বাজারের সকল ব্যবসায়ীকে নির্দেশনা না মেনে পন্যের দাম বাড়ালে ও প্রত্যেক দোকানে মূল্য তালিকা প্রর্দশন না করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এছাড়াও বিদেশ ফেরত ব্যক্তিদের হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, পুলিশ ফোর্স, অফিস সহকারী মোস্তাফিজুর রহমান ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।


