আশাশুনিতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ মোবাইল কোর্টে কনের বাবাকে জরিমানা

23

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত কনের বাবাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানাগেছে, শুক্রবার দুপুরে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কালাম সরদার তার নাবালিকা মেয়ের সাথে কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জৈনক ছেলের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে। বিষয়টি আশাশুনি উপজেলা প্রশাসন জানতে পেরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা দ্রæত ঘটনাস্থলে পৌছে মোবাইল কোর্ট পরিচালনা করে গনজমায়েত পন্ড করেন এবং নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করেন।

এসময় অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। এছাড়াও মেয়ের বাবা ১৮ বছর না হওয়া পর্যন্ত তার মেয়েকে বিয়ে দেবে না বলে লিখিত অঙ্গিকার করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে এএসআই আলমগীর কবির, ইউপি সদস্য মনিরুল ইসলাম, ভূমি অফিসের নাজির সুগত অধিকারীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।