আশাশুনি প্রতিনিধি ।। আশাশুনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বজ্রপাত নিরোধক তালবীজ বপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী আশাশুনি সদরের ভাঙ্গন কবলিত দয়ারঘাট এলাকায় তালবীজ বপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তালবীজ বপনকালে এসময় মহিষাডাংগা নাট্য সংস্থার পরিচালক অভিনেতা দেবব্রত বিশ্বাসসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। আশাশুনি উপজেলার মানুষের বজ্রপাতে মৃত্যুবরণ কমাতে ২০০০ তালবীজ আশাশুনি উপজেলার ১১ টি ইউনিয়নে বপন করা হবে বলে জানাগেছে।


