আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গোবিন্দপুর জামে মসজিদ, কচুয়া পশ্চিম শেখ পাড়া জামে মসজিদ ও পুরোহিতপুর বাইতুল মিরাজ জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত হয়েছে।
গোবিন্দপুর জামে মসজিদ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে রবিবার সন্ধ্যায় গোবিন্দপুর জামে মসজিদ চত্বরে মসজিদ কমিটি ও যুব কমিটির আয়োজনে কুরআন তেলাওয়াত, হামদ, নাত, গজল, মহানবী (সঃ) এর জীবনী আলোচনা, মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাত ও সবশেষে তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
এলাকার নবী প্রেমিক মুসল্লীবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ, নাত, গজল, মহানবী (সঃ) এর জীবনী আলোচনা, মিলাদ-মাহফিল, দোয়া-মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মাহবুব আলম, আগরদাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আরিফুল ইসলাম ও গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজীয়া মাদ্রাসার শিক্ষক ও গোবিন্দপুর জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ আসলাম হোসেন।
কচুয়া পশ্চিম শেখ পাড়া জামে মসজিদ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে শনিবার সন্ধ্যায় কচুয়া পশ্চিম শেখ পাড়া জামে মসজিদ চত্বরে মসজিদ কমিটি ও যুব কমিটির আয়োজনে কুরআন তেলাওয়াত, হামদ, নাত, গজল, মহানবী (সঃ) এর জীবনী আলোচনা, মিলাদ-মাহফিল, দোয়া-মোনাজাত ও সবশেষে তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়। এলাকার নবী প্রেমিক মুসল্লীবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে অতিথি হিসাবে আলোচনা রাখেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আবুল বাছেত হারুন চৌধুরী, সাবেক তরুনলীগ নেতা এসএম ওমর ছাকী পলাশ, কুল্যা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মোমিন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ, নাত, গজল, মহানবী (সঃ) এর জীবনী আলোচনা, মিলাদ-মাহফিল, দোয়া-মোনাজাত পরিচালনা করেন, আগরদাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আরিফুল ইসলাম ও হাফেজ সাদ্দাম হোসেন।
পুরোহিতপুর বাইতুল মিরাজ জামে মসজিদ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পুরোহিতপুর বাইতুল মিরাজ জামে মসজিদ চত্বরে মসজিদ কমিটি ও যুব কমিটির আয়োজনে কুরআন তেলাওয়াত, হামদ, নাত, গজল, মহানবী (সঃ) এর জীবনী আলোচনা, মিলাদ-মাহফিল, দোয়া-মোনাজাত ও সবশেষে তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়। এলাকার নবী প্রেমিক মুসল্লীবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে অতিথি হিসাবে আলোচনা রাখেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আবুল বাছেত হারুন চৌধুরী, সাবেক তরুনলীগ নেতা এসএম ওমর ছাকী পলাশ, কুল্যা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মোমিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার মেজবাউল আলম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ, নাত, গজল, মহানবী (সঃ) এর জীবনী আলোচনা, মিলাদ-মাহফিল, দোয়া-মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আব্দুল কুদ্দুস, হাফেজ সাদ্দাম হোসেন ও হাফেজ ওলিউর রহমান।


