আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সড়কের পাশে তালগাছের ছায়ায় শোভিত পরিবেশ ফুটিয়ে তুলতে তালের বীজ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার আনুষ্ঠানিকভাবে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের দু’দিন ব্যাপী বৃক্ষরোপন (তালের বীজ রোপন) কর্মসূচির প্রথম দিনে উপজেলা পরিষদ চত্বরে তালের বীজ রোপন কার্যক্রমের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা তালের বীজ রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, বন বিভাগের কর্মকর্তা ও স্বপ্নছোঁয়া পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার দ্বিতীয় দিনে বাকী তালের আটি রোপনের মাধ্যমে ৩০০০ আটি রোপন করা হবে বলে জানাগেছে।


